সমাজ জীবনের পটভূমিতেই ‘আবদুল্লাহ‘ উপন্যাসের দ্বন্দ্ব বা মূল বিরোধ গড়ে উঠেছে। একদিকে সংরক্ষণশীল শক্তি সমাজের কুসংস্কার, ধর্মান্ধতা, জীর্ণতা ইত্যাদিকে আঁকড়ে ধরেছে আর অন্যদিকে প্রগতিবাদী শক্তি নিরন্তর সংগ্রামের মধ্যদিয়ে তাকে অস্বীকার করতে প্রয়াস পেয়েছে। সমাজের এহেন অবস্থা থেকেই উপন্যাসের চরিত্রগুলোর জন্ম, লালন ও বিকাশ ঘটেছে। “ইমদাদুল হকের চিত্রাঙ্কন ক্ষমতা প্রশংসনীয়। কিন্তু তার অঙ্কিত এই আলখ্যে ব্যক্তি চরিত্র অপেক্ষা সমাজ মানসের প্রতিফলন হয়েছে বেশী।” আর এ কারণেই ব্যক্তি চরিত্রের মহিমা কীর্তনের চাইতে লেখক চরিত্রগুলোকে প্রতীক এবং ‘টাইপ’ চরিত্র হিসেবে অঙ্কন করেছেন বলা যায়।
‘আবদুল্লাহ’ উপন্যাসের মূল বিরোধ, লেখকের সমাজ চেতনা, চরিত্র চিত্রন পরিকল্পনা ইত্যাদির স্বচ্ছ ধারণা সমালোচক আবদুল কাদির সাহেবের উক্তিতে স্পষ্ট হয়ে উঠেছে।
আবদুল্লাহ
| book-author |
|---|
Customer Reviews
There are no reviews yet.







Be the first to review “আবদুল্লাহ”