কাজল বন্দ্যোপাধ্যায় প্রণীত ‘স্বপ্ন‘ বাংলা একাডেমী প্রকাশিত ভাষা শহীদ গ্রন্থমালার অন্তর্ভুক্ত একটি গ্রন্থ। এই গ্রন্থ ১৯৮৫ সালে প্রথম প্রকাশিত হয়। মানুষ ঘুমিয়ে এবং না-ঘুমিয়েও যে স্বপ্ন দেখে, তার রয়েছে নানা, দিক- সমাজতাত্ত্বিক, ঐতিহাসিক, শিল্পসাহিত্যগত এবং স্বাস্থ্যগত। প্রাচীনকাল থেকেই তাই স্বপ্ন ব্যাখ্যার নানা প্রচলন ঘটে, ‘খাবনামা’, ইত্যাদি রচিত হয়। পরবর্তী সময়ে ফ্রয়েড, ইয়ুং প্রমুখের স্বপ্নতত্ত্ব ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। সেচেনফ, পাভলভপ্রমুখ আবার স্বপ্নের বস্তুবাদী ব্যাখ্যা উপস্থিত করেন। এসে যায় যন্ত্রনির্ভর স্বপ্নসমীক্ষার যুগ; ইহজি, আর-ই-এম, ইত্যাদি যন্ত্র, ধারণা। তবে এই স-ব তত্ত্ব, আবিষ্কার, ইত্যাদি অতিক্রম করে মানুষ আজও স্বপ্ন দেখে চলেছে। আর এর চেয়ে বড় ও ভালো আর কিছু নেই। স্বপ্ন সম্পর্কে এই নানামুখী ব্যাখ্যা-তত্ত্ব ও আবিষ্কার সম্পর্কে আলোচনা করেছেন কাজল বন্দ্যোপাধ্যায়। ‘স্বপ্ন’ বইটি তাই পাঠকের নানা ধরনের আগ্রহ মেটাবে।









Be the first to review “স্বপ্ন”