নামায ইসলাম ও কুফরীর মধ্যে পার্থক্য সৃষ্টিকারী এবং বেহেশতের চাবি ও মোমেনের উন্নতির সোপান। এক সর্বশ্রেষ্ঠ স্থান ও সময়ে তা ফরয করা হয়েছে। আল্লাহ মে’রাজের পবিত্র রাত্রে নিজ আরশে পাঁচ ওয়াক্ত নামাযের ভেতর পঞ্চাশ ওয়াক্ত নামাযের সওয়াব উপহার ঘোষণা করেছেন।
ফেরেশতা-শ্রেষ্ঠ জিবরীল (আঃ) রসূলুল্লাহ (সঃ)-কে নামাযের সর্বশ্রেষ্ঠ পদ্ধতি শিক্ষা দিয়েছেন। তাই রসূলুল্লাহ (সঃ)-এর নামায পদ্ধতি জানার প্রয়োজনীয়তা রয়েছে।
صِفَةُ صَلَاةِ النَّبِيِّ (ص) مِنَ التَّكْبِيرِ إِلَى التَّسْلِيمِ كَأَنَّكَ ) এ-বইটিতে রসূলুল্লাহ (সাঃ)-এর নামায পদ্ধতি সুন্দরভাবে তুলে ধরেছেন।
বইটি আরব বিশ্বের ওলামায়ে কেরামসহ সাধারণ মুসলমানদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ইতিপূর্বে শতাব্দী প্রকাশনী থেকে বইটির দু’টো সংস্করণ প্রকাশিত হয়েছে। যা আমরা বর্তমানে রসূলুল্লাহ (সাঃ)-এর নামায ১ম ভাগ নাম দিয়েছি।
রসূলুল্লাহ (সাঃ) কিভাবে নামায পড়েছেন তা জানার পর সহীহ হাদীসের আলোকে নামাযের ত্রুটি-বিচ্যুতিগুলোও আলোচনার দাবী রাখে। অনুরূপভাবে অযু-গোসলের ত্রুটি-বিচ্যুতিগুলোও আলোচনা হওয়া দরকার। তাই এ বিষয়ের উপর আলোচনা সম্বলিত দ্বিতীয় ভাগ মূল বইয়ের সাথে সংযোজন করা হলো। দ্বিতীয় ভাগের মুখবন্ধ পাঠ করলে পাঠক বিষয়টি সুন্দরভাবে উপলব্ধি করতে পারবেন। আল্লাহ বইটির মাধ্যমে বাংলাভাষী মুসলমানদেরকেও উপকৃত করুন। আমীন!
রসূলুল্লাহ (সাঃ) এর নামায (প্রথম ও দ্বিতীয় ভাগ)
Customer Reviews
There are no reviews yet.









Be the first to review “রসূলুল্লাহ (সাঃ) এর নামায (প্রথম ও দ্বিতীয় ভাগ)”