আশারায়ে মুবাশারাসহ জান্নাতী ২০ সাহাবী নামক এ মূল্যবান গ্রন্থটি প্রকাশ করতে পেরে আল্লাহর শোকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা গ্রন্থটির নাম দিয়েছি আশারায়ে মুবাশারাসহ জান্নাতী ২০ সাহাবী। জান্নাতের শুধু ১০ সাহাবীই নয় বরং বদর ও বাইয়াতে রেদওয়ানে যারা অংশগ্রহণ করেছিল তারাও জান্নাতী। তারপরও রাসূল বিশেষ একটি ঘটনার পরিপ্রেক্ষিতে ১০ জনকে জান্নাতী বলে ঐতিহাসিক ঘোষণা দেন। সাহাবা আরবি ভাষার শব্দ। এর একবচন সাহাবী। সাহাবী অর্থ সঙ্গী বা সাথী। যারা রাসূল এর প্রতি ঈমান এনে তাঁকে নিজ চোখে দেখেছেন এবং ঈমানের সাথেই দুনিয়া থেকে বিদায় হয়েছেন তাঁরাই সাহাবা নামে পরিচিত।









Be the first to review “জান্নাতী ২০ সাহাবী”