আসহাবে রাসূলের জীবনকথা (পর্ব-৫ম)

Category: Religion
Author: মুহাম্মাদ আবদুল মা ’বুদ
Source: Islamiboi
Read Online

ইতিপূর্বে প্রকাশিত চারটি খণ্ডে পুরুষ সাহাবীদের জীবনকথা আমরা আলোচনা করেছি। ৫ম খণ্ডে এগারোজন ‘উম্মাহাতুল মুমিনীন’ এর জীবনকথা আলোচনা করা হয়েছে। এ এগারো জন ছিলেন হযরত রাসূলে কারীমের (সা) ‘আযওয়াজে মুতাহ্হারাত’ বা পুতঃপবিত্র সহধর্মিণী। ইসলামে পুরুষ ও নারীকে সমান দৃষ্টিতে দেখা হয়েছে। উভয়ের সমান দায়িত্ব ও সমান অধিকার ঘোষিত হয়েছে। এ বিশ্বে ইসলামের প্রচার-প্রতিষ্ঠায় পুরুষের যেমন ত্যাগ- তিতিক্ষা ও অবদান রয়েছে, তেমনি আছে নারীরও। পুরুষরা যেমন জুলুম-অত্যাচারের শিকার হয়েছেন, জন্মভূমি থেকে বিতাড়িত হয়েছেন, নারীরাও তেমনি জুলুম অত্যাচার সহ্য করেছেন, দেশত্যাগে বাধ্য হয়েছেন। পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নারীরা ইসলাম বিরোধী শক্তির বিরুদ্ধে সংগ্রাম করেছেন। মোটকথা, এ বিশ্বে ইসলামকে বিজয়ী করতে মহিলা সাহাবীরা কোন অংশে পুরুষ সাহাবীদের থেকে পিছিয়ে থাকেননি। বরং কোন কোন ক্ষেত্রে নারীর ভূমিকা প্রধান হয়ে উঠেছে।

Category: Religion
Read Online

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “আসহাবে রাসূলের জীবনকথা (পর্ব-৫ম)”

Your email address will not be published. Required fields are marked *